চট্টগ্রামের
ফটিকছড়ি উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফজলুর
রহমান (৫২) নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার জুবলী
স্কুলসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি
এডুকেশনের (নেপ)-এর একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ, ৫৬-০৪৫৮) খাগড়াছড়ির
দিকে যাচ্ছিল। চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ফটিকছড়ি জুবলী স্কুল সংলগ্ন
এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের (চট্ট-মেট্রো-ট, ১১-০৬৩৯)
সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসের ছয়জন আরোহী
আহত হন। মুমূর্ষু অবস্থায় ন্যাপ’র মহাপরিচালক ফজলুর রহমানসহ আহতদের প্রথমে
নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হয়। পরে তাদের চট্টগ্রাম
মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানেই ফজলুর রহমানের মৃত্যু হয়
বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন
সুলতানা। ফটিকছড়ি উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বশির আহমেদ
সরকার জানান, সকালে খাগড়াছড়িতে অনুষ্ঠেয় প্রাথমিক শিক্ষকদের একটি প্রশিক্ষণ
কর্মশালা দেখতে যাচ্ছিলেন তারা। আহতদের মধ্যে চট্টগ্রাম প্রাথমিক শিক্ষক
প্রশিক্ষণ একাডেমির সুপার রফিকুল ইসলাম তালুকদার (৪২) এবং তার স্ত্রী পটিয়া
পিটিআই সুপার মুশফিকা বিন সুলতানা (৩৫) রয়েছেন। আহত অন্যরা হলেন- চালক আলী
হোসেন (৩৩), চট্টগ্রাম পিটিআইয়ে কর্মরত পিয়ন মো. হাইকুল ইসলাম (৩০) ও
উচ্চমান সহকারী অনিল (৬০)।
জানা যায়, নিহত ফজলুর রহমানের গ্রামের বাড়ি ময়মনসিংহ শহরের কালীবাড়িতে। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৯৮২ (স্পেশাল) ব্যাচের একজন সদস্য। ২০১৫ সালের ১৯শে জানুয়ারি তিনি জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ), ময়মনসিংহ-এর মহাপরিচালক পদে যোগদান করেন। এর আগে তিনি বিভিন্ন সময় উপজেলা ম্যাজিস্ট্রেট, থানা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন), মেরিন সেফটি অফিসার ও স্পেশাল ম্যাজিস্ট্রেট, উপ-সচিব ও ডিআইজি (প্রিজন্স) এবং যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ইউছুপ মিয়া বলেন, ‘ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। গাড়িতে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল, সেগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর পাঠানো হয়েছে।’

No comments:
Post a Comment