Saturday, May 13, 2017

‘সংশোধিত আইন ব্যাংকিং খাতে সুশাসনের পরিপন্থী’

সংশোধিত ব্যাংকিং আইনে ব্যাংক পরিচালক পদে এক পরিবারের চারজন ও টানা নয় বছর দায়িত্ব পালনের সুযোগ সুশাসনের পরিপন্থী বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। আজ শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ব্যাংকিং খাতে শৃঙ্খলা রক্ষা নিয়ে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, সম্প্রতি যে ব্যাংকিং কোম্পানি আইনের সংশোধন করা হয়েছে, এতে এক পরিবারের চারজন সদস্য পরিচালনা পরিষদে থাকতে পারবেন। যেখানে আগে দুই জন থাকতে পারত। আগে একজন পরিচালক একনাগাড়ে ছয় বছর থাকতে পারলেও তা নয় বছরে বাড়িয়ে দেয়া হয়েছে। আমি মনে করি এটা ব্যাংকিং খাতের সুশাসনের পরিপন্থী। তিনি আরও বলেন, অর্থঋণ আদালতে দায়ের করা মামলাগুলো নিষ্পত্তির জন্য ব্যবস্থা গ্রহণ জরুরি। এছাড়া, ভ্যাটের হার নির্ধারণে সাম্যতা ও ন্যায্যতা বজায় রাখা উচিত। আগামী জাতীয় বাজেট প্রসঙ্গে বলেন, বাজেট বাস্তবায়ন ক্ষমতা বিবেচনায় নিয়ে বাজেট প্রণয়ন করা উচিত। তা না হলে এটি কাগুজে বাজেট হিসেবে বিবেচিত হবে।

No comments:

Post a Comment