Tuesday, May 30, 2017

কক্সবাজার পেরিয়ে চট্টগ্রাম অতিক্রম করছে ‘মোরা’

ঘূর্ণিঝড় ‘মোরা’ কক্সবাজার সমুদ্র উপকুল পেরিয়ে চট্টগ্রাম সমুদ্র উপকূল অতিক্রম করছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মোরা’ আজ মঙ্গলবার সকাল ছয়টার দিক থেকে উত্তর দিকে অগ্রসর হয়ে কুতুবদিয়ার কাছ দিয়ে কক্সবাজার-চট্টগ্রাম উপকূল অতিক্রম শুরু করে। সকাল সাড়ে সাতটার দিকে এটি কক্সবাজার উপকূল অতিক্রম করে চট্টগ্রামের দিকে অগ্রসর হয়। সকাল ১০টার পর শেষ খবর পাওয়া পর্যন্ত ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম উপকূল অতিক্রম করছিল। চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্তব্যরত আবহাওয়াবিদ মিরাজ হোসেন গণমাধ্যমকে বলেন, সকাল ১০টার দিক থেকে ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম উপকূল অতিক্রম করছিল। এসময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮০ থেকে ১১০ কিলোমিটার ছিল

No comments:

Post a Comment