বিএনপির
নেতৃত্বাধীন জোটের শরিক দল জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি
শফিউল আলম প্রধান আর নেই (ইন্নালিল্লাহি ওয়া..রাজেউন)। আজ রোববার সকাল
সাতটার দিকে রাজধানীর আসাদগেটের বাসায় তিনি ইন্তিকাল করেন। শফিউল আলম
প্রধান বেশ কিছুদিন ধরে নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, মরহুমের প্রথম নামাজে জানাজা বাদ যোহর আসাদগেটের বাসায়, দ্বিতীয় নামাজে জানাজা বাদ আসর ইকবাল রোডের জামে মসজিদ ও তৃতীয় জানাজা আগামীকাল সকালে বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
শফিউল আলম প্রধানের মৃত্যুতে ২০দলীয় জোটের শীর্ষ নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক জানিয়েছেন বলে জানান শায়রুল কবীর খান।
এদিকে জাগপা সভাপতির মৃত্যুর খবর পেয়ে তার বাসায় ছুটে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ ২০দলীয় জোটের নেতারা

No comments:
Post a Comment