শ্রীলংকার
সাবেক প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গা ঢাকা পৌছেছেন। রোববার সকাল সাড়ে
এগারোটায় তিনি হযরত শাহজালাল (রহ) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন।
বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের
(বিস) মহাপরিচালক মেজর জেনারেল একেএম আবদুর রহমান, ঢাকায় নিযুক্ত শ্রীলংকান
হাইকমিশনার ইয়াসোজা গুনাসেকেরাসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে
তাকে স্বাগত জানান।
বিস-এর আমন্ত্রণে ৩ দিনের সফরে বাংলাদেশে কাটাবেন চন্দ্রিকা কুমারাতুঙ্গা। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ ছাড়াও আগামী ২৩ শে মে বিস আয়োজিত এক সেমিনারে বক্তৃতা করবেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বর্তমানে বহুজাতিক বেসরকারি সংস্থা ‘ওয়ার্ল্ড লিডারশিপ ফাউন্ডেশন’-এর গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন কুমারাতুঙ্গা। প্রেসিডেন্ট থাকাকালেও দ্বিপক্ষীয় সফরে তিনি ঢাকায় এসেছিলেন।
সেগুনবাগিচার সংশ্লিষ্ট এক কূটনীতিক মানবজমিনকে বলেন, শ্রীলংকার প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনা আগামী জুলাইতে ঢাকা সফর করবেন। বর্তমান প্রেসিডেন্টের সফরের আগে সাবেক প্রেসিডেন্টের সফরটি হচ্ছে। আসন্ন সফরটি দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য খুবই তাৎপর্যপূর্ণ। সফরকালে বাংলাদেশের নেতৃত্বের সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে কথা হবে তার। ঢাকায় স্পিকার শিরীন শারমিন চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ সরকারের বিভিন্ন পর্যায়ে বৈঠক করবেন তিনি। এছাড়া সুশীল সমাজ ও কৃষি বিশেষজ্ঞদের সঙ্গেও মতবিনিময় করবেন চন্দ্রিকা কুমারাতুঙ্গা। উল্লেখ্য, চন্দ্রিকা শ্রীলঙ্কার পঞ্চম প্রেসিডেন্ট হিসেবে ১৯৯৪ সালের ১২ নভেম্বর থেকে ২০০৫ সালের ১৯ নভেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি এ পর্যন্ত শ্রীলঙ্কার একমাত্র নারী প্রেসিডেন্ট।

No comments:
Post a Comment