
বৃটিশ
পুলিশ নিশ্চিত ম্যানচেস্টারে এরিনা কনসার্ট হলে হামলাকারী নিহত হয়েছে। তবে
সে কি একা নাকি তার সঙ্গে আরো কেউ আছে এ বিষয়টি নিশ্চিত হতে চেষ্টা করছে
তারা। এখনও পুলিশ নিশ্চিত হতে পারে নি হামলাকারী কে। এসব নিয়ে
জরুরিভিত্তিতে তদন্ত করছে পুলিশ। সন্ত্রাস বিরোধী পুলিশ কর্মকর্তারা এ
বিষয়টি নিয়ে তৎপর। তারা নিশ্চিত হতে চেষ্টা করছেন হামলাকারী কি কোন
সন্ত্রাসী নেটওয়ার্কের সঙ্গে যুক্ত কিনা। পাশপাশি তাকে চিহ্নিত করে তার
পরিচয় জানারও চেষ্টা হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন গ্রুপ দায় স্বীকার
না করলেও সামাজিক মিডিয়ায় অনেক কথা ছড়িয়ে পড়ছে। আইএস পন্থি চ্যানেলগুলোতে
হামলাকারী হিসেবে একজনের ভিডিও প্রচার করা হচ্ছে বলে খবর দিয়েছে সাইট
ইন্টেলিজেন্স। তবে এ বিষয়টি নিশ্চিত হওয়া যায় নি। এ ছাড়া এই হত্যাযজ্ঞে
উল্লাস প্রকাশ করেছে আইসিস সমর্থকরা। মঙ্গলবার সকালে হতাহতের সংখ্যা নিয়ে
কথা বলেন গ্রেট ম্যানটেস্টার পুলিশের প্রধান কনস্টেবল ইয়ান হপকিনস। তিনি
বলেন, নিহতদের মধ্যে অনেক শিশু রয়েছে এ বিষয়টি নিশ্চিত।
No comments:
Post a Comment