

ইংল্যান্ডের
এরিনা কনসার্টে ভয়াবহ হামলায় কাঁদছে সঙ্গীত জগত। হতাহতদের স্মরণে
আবেগপূর্ণ পোস্ট দিয়েছেন এ সময়ের শীর্ষস্থানীয় সেলিব্রেটিরা। তাদের একই
সুর- সবার জন্য আমাদের প্রার্থনা। এসব তারকার মধ্যে রয়েছেন কেটি পেরি থেকে
ডেমি লোভেটো পর্যন্ত। হামলার নিন্দা জানিয়ে, নিহতদের প্রতি সম্মান জানিয়ে
সামাজিক মিডিয়াগুলো তাদের পোস্টে সয়লাব। শুধু প্রতিষ্ঠিতরাই নন, সঙ্গীত
চলচ্চিত্র ও বিনোদনের অন্য ধারাগুলো থেকে নতুন নতুন সেলিব্রেটিরা এই শোক ও
নিন্দার মিছিলে সামিল হয়েছেন। কেটি পেরি লিখেছেন, ভাঙ্গা হৃদয়ে হতাহতদের
পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। ভাঙা হৃদয়ে আরিয়ানার জন্য শুভ কামনা। এই
বিশ্বের জন্য ভাঙা হৃদয়ে শুভ কামনা করছি। আরিয়ানা গ্রান্ডের শোতে উপস্থিত
সবার জন্য আমার প্রার্থনা। গায়িকা, নায়িকা জেনিফার লোপেজ লিখেছেন
ম্যানটেস্টারের সঙ্গে আমার সব চিন্তা চেতনা, প্রার্থনা আর হৃদয় এক হয়ে
গেছে। এ প্রজন্মের জনপ্রিয় গায়িকা সেলিনা গোমেজ লিখেছেন, ম্যানচেস্টারে
আক্রান্ত প্রত্যেকের জন্য আমার প্রার্থনা। আরিয়ানা গ্রান্ডে আক্রমণ থেকে
রক্ষা পেয়েছেন বলে সন্তোষ প্রকাশ করেছেন তার প্রিয়জন মিলি সাইরাস। একই
সঙ্গে তিনি ভয়াবহ এই হামলায় হতাহতদের প্রতি, তাদের পরিবারের প্রতি সমবেদনা
প্রকাশ করেছেন। তার প্রত্যাশা আর কোন নিরপরাধ মানুষের যেন প্রাণহানী না হয়।
অ্যালি ব্রুক হার্নান্দেজের টুইট- আমার প্রকাশ করার মতো কোন ভাষা নেই।
আমার হৃদয় ভেগে গেছে। আক্ষরিক অর্থেই ভেঙে গেছে। আরিয়ানা গ্রান্ডে ও
ম্যানচেস্টারে আক্রান্ত সবার প্রতি আমার সমস্ত ভাবনা, প্রার্থনা ও ভালবাসা।
সঙ্গীতশিল্পী জাস্টিন বিবারের টুইট- ম্যানচেস্টারের জন্য প্রার্থনা। খোলে
কার্দাশিয়ান টুইটে লিখেছেন, আরিয়ানার কনসার্টে যারা উপস্থিত ছিলেন তাদের
সবার ওপর সৃষ্টিকর্তার আশির্বাদ বর্ষণ হোক। সবার প্রতি আমার প্রার্থনা।
প্রিয়তর আরিয়ানা! এ ঘটনা হৃদয় ভেঙে দিচ্ছে। এ হামলা নিয়ে একই রকম টুইট
করেছেন টেলর সুইফট, ডেমি লোভেটো, হ্যারি স্টাইল, ইলি গোলডিং, ক্রিস টমলিন,
নেইল হোরান, টবি ম্যাক, ইলেন ডিজেনারস, ডয়েনে জনসন, কেলেন্দ্রিয়া
রাউল্যান্ড, ক্রিস ব্রাউন প্রমুখ।
No comments:
Post a Comment