
রাঙামাটির
লংগদু উপজেলায় ‘পরিস্থিতি স্বাভাবিক’ হয়ে আসায় সেখানে জারি করা ১৪৪ ধারা
প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল
মান্নান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, লংগদুর পরিস্থিতি
স্বাভাবিক হওয়ায় ১৪৪ ধারা প্রত্যাহার করে সেখানকার ক্ষয়ক্ষতি নিরূপণে তিন
সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- একজন সেনা
কর্মকর্তা, উপজেলা প্রকল্প কর্মকর্তা আবু তৈয়ব ও তিনটিলা পাড়ার কারবারি
সুচিত্র কারবারি। উল্লেখ্য, যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়ন হত্যাকা-ের পর
স্থানীয় পাহাড়িদের বাড়িঘরে গতকাল শুক্রবার দুপুরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ
ঘটনায় অজ্ঞাত কয়েকশ লোককে আসামি করে মামলা করে পুলিশ। এই ঘটনায় জড়িত
সন্দেহে অন্তত সাতজনকে আটক করে পুলিশ।
No comments:
Post a Comment