আগামী
নির্বাচন নিয়ে যে হেলাফেলা চলছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আবারো দেশের জনগণকে বাইরে রেখে ক্ষমতা
দখলের প্রক্রিয়া চলছে। তবে এ বিষয়ে সরকারকে সাবধানে পথ চলার হুঁশিয়ারি দিয়ে
তিনি বলেন, গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। এর বাইরে সরকার যদি কোনো ধরনের পদক্ষেপ
নিতে চায় সেক্ষেত্রে আমরা প্রতিবাদ করবো, প্রতিরোধ গড়ে তুলবো। এ জন্য
সেদিকে নজর রাখতে হবে। কারণ দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তারা
তাদের ভোটাধিকার, আইনের শাসন, মানবাধিকার ফিরে পেতে চায়। জীবনের নিরাপত্তা
ফিরে পেতে চায়। বাংলাদেশের মানুষ আর অন্য কিছু মেনে নেবে না।
আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘শহীদ জিয়া ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী প্রজন্ম-৭১ এ আলোচনা সভার আয়োজন করে।
জাতীয় সংসদে বৃহস্পতিবার প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুর্নীতি ও লুণ্ঠনে সৃষ্ট মূলধনের ঘাটতি পূরণে সাধারণ মানুষের ওপর করের বোঝা চাপিয়ে দিয়ে বাজেট পেশ করা হয়েছে। এই বাজেট বাস্তবায়ন করতে হলে সাধারণ মানুষকে শুধু কর নয় আবগারি শুল্ক দিতে হবে। এখন দেশে শুধু একদলীয় শাসন নয়, অর্থনীতিকেও একদলীয় অর্থনীতিতে পরিণত করা হয়েছে।
আয়োজক সংগঠনের সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ বক্তব্য রাখেন।

No comments:
Post a Comment