Saturday, June 3, 2017

রৌমারীতে ইরি-বোরো ধান কাটা শুরু by মোস্তাফিজুর রহমান তারা

কুড়িগ্রামের রৌমারীতে পুরোদমে শুরু হয়েছে ইরি-বোরো ধান কাটা মারাইয়ের কাজ। তবে বাম্পার ফলন না হওয়ায় হতাশ হয়ে পড়েছে কৃষক। ধান রোপনের শুরুতেই ধান গাছের চেহারা নাদুস-নোদুস হওয়ায় কৃষক ভালো ফলনের আশা করেছিল। কিন্ত ধানের শিষ বের হওয়ার পূর্ব মুহুত্বে প্রাকৃতিক দূর্যোগ বৈরী আবহাওয়ার কারণে ফসলের বাম্পার ফলনে বিপর্যয় দেখা দেয়।
অসময়ে শিলা বৃষ্টি, নেক ব্লাষ্ট আক্রান্তে শিষ মরা রোগ, পাহাঢ়ী ঢল নানা দূর্যোগে ব্যাপক ক্ষতি সাধিত হয় ফসলের। ধান পাকতে না পাকতেই দেখাদেয় শিলা বৃষ্টির আতংক। একযোগে কৃষক ধান কাটা শুরু করলে দেখা দেয় শ্রমিক সংকট।
৫ থেকে ৬শ টাকা দিয়ে নিতে হয় একজন শ্রমিক। ধানের বাজার সন্তস জনক না হওয়ায় ধান বিক্রি করে প্রায় সব টাকাই শ্রমিককে দিতে হয়। আগামী ১ সপ্তাহের মধ্যে এ অঞ্চলের ধান কাটা-মারাই শেষ হবে। কৃষক ইন্তাজ আলী, আবু-তাহের, সিরাজুল আজাহার অভিযোগ করে বলেন, বৈরী আবহাওয়ার কারণে ধানের ফলন ভালো হয়নি। ধান চাষে যে পরিমান খরচ হয়েছে ধান বিক্রি করে তা উঠবেনা। রোপা আমন ধান চাষে সরকারী ভতুর্কি পেলে কিছুটা হলেও উপকার হতো।
এ ব্যাপারে রৌমারী কৃষি-সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে উপসহকারী কৃষি-কর্মকর্তা খাইরুল ইসলাম জানান, এবছর রৌমারীতে সারে ৯ হাজার হেক্টর জমিতে ইরি-বোরো চাষ করা হয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।

No comments:

Post a Comment