Wednesday, June 7, 2017

সব দিক থেকে এগিয়ে রুশনারা আলী

বৃটেনের  জাতীয় নির্বাচনে বেথনালগ্রিন ও বো আসনে সবদিক দিয়ে এগিয়ে রয়েছেন বর্তমান এমপি রুশনারা আলী। টাওয়ার হ্যামলেটস-এর  এ আসনটিতে বাঙালি ও  মুসলিম ভোটারের সংখ্যা উল্লেখযোগ্য।  তাদের সবার পছন্দ লেবার দলের প্রার্থী রুশনারা আলী। অন্যদিকে জনপ্রিয়তার দিক থেকে লন্ডনে সবসময় লেবার দল এগিয়ে কনজারভেটিভের চেয়ে। বর্তমানে রুশনারা আলী এ আসনের এমপি। এদিক দিয়েও তিনি সুবিধাজনক অবস্থানে রয়েছেন।  আর কনজারভেটিভ থেকে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আইনজীবী চার্লে ক্রিরিসো। নতুন হওয়ায় তার অবস্থান সুবিধাজনক অবস্থায় নেই বলে মনে করছেন এ এলাকার ভোটাররা।  এ এলাকার ভোটারদের প্রথম পছন্দ  লেবার দলের নেতা জেরেমি করবিন। আর রুশনারা আলী বাঙালি ও মুসলিম এবং বর্তমান এমপি হওয়ায় তার অবস্থান খুবই ভালো। অন্যদিকে বসে  নেই কনজারভেটিভ প্রার্থী। উভয়ে  ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন। নির্বাচনী আমেজ বাঙালি পাড়ায়ও দেখা যাচ্ছে

No comments:

Post a Comment