ইউরোপে
অর্থনৈতিকভাবে শক্তিশালী দুই দেশ ফ্রান্স ও জার্মানির যৌথ দূতাবাসের
কার্যক্রম শুরু হয়েছে। ফ্রাঙ্ক-জার্মান নামে পরিচিত এই দূতাবাসের অবস্থান
রাজধানীর বারিধারায়। ফ্রান্সের জন্য বরাদ্দকৃত জায়গায় জার্মানি এই দূতাবাস
ভবন নির্মাণ করেছে। আজ রোববার আনুষ্ঠানিকভাবে দূতাবাসের কার্যক্রম উদ্বোধন
করা হয়।
এর প্রতিপাদ্য ছিল ‘ফ্রান্স ও জার্মানির মধ্যে শক্তিশালী ও ঘনিষ্ঠ সম্পর্ক’।
অনুষ্ঠানে ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি আওবার্ট, জার্মান দূতাবাস ড. টমাস প্রিনজ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (ইউরোপ) খুরশীদ আলম খাস্তগীর উপস্থিত ছিলেন।
সোফি আওবাট বলেন, আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। সব সুযোগকে পরিপূর্ণভাবে কাজে লাগানোর অভিন্ন ইচ্ছার প্রতিফলন এই দূতাবাস। এটি ইউরোপের দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে শক্তিশালী করবে।
গত পাঁচ বছর ধাপে ধাপে যৌথ দূতাবাস ভবনটি গড়ে তোলা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, এটি কেবল আমাদের শক্তিশালী সম্পর্কই নয়, বরং আমাদের ডিএনএ যে অভিন্ন এটা তারই প্রমাণ।
ড. টমাস প্রিনজ বলেন, এই ভবন নির্মাণের জন্য আমরা একই সাথে কাজ করেছি। একই ভবনে সমন্বয়ের মাধ্যমে আমরা একসাথেই দূতাবাসের কাজ করব।
আজ দূতাবাস প্রাঙ্গনে ফ্রাঙ্ক-জার্মান পাট প্রকল্পের প্রদর্শনীর আয়োজন করা হবে। অ্যাঁলিয়াস ফ্রাঁসেস ও গাঁথে ইনস্টিটিউট যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করে।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এতে প্রধান অতিথি থাকবেন।

No comments:
Post a Comment