নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের মহেশখালী মাতারবাড়ীতে দেশের ইতিহাসে সর্ববৃহৎ মেঘা প্রকল্প
কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে। বর্তমান
সরকার মহেশখালী তথা মাতারবাড়ীকে উন্নয়নের রোড ম্যাপ হিসাবে মহা পরিকল্পনা
হাতে নিয়েছে। ইতিমধ্যে ইউনুছ খালীর পশ্চিমে কুহেলীয়া নদী থেকে
কক্সবাজার-চট্টগ্রাম মহা সড়ক পর্যন্ত ৪৪ কিঃমিঃ রাস্তার সার্ভেয়ারের কাজ
সম্পন্ন হয়ে গেছে, টেন্ডার আহবান করলেই যে কোন মুহুর্তে রাস্তার কাজ আরম্ভ
হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প
এলাকায় শত শত দেশী বিদেশী শ্রমিক নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাদের
নিরাপত্তার জন্য সরকার পর্যাপ্ত পরিমান নিরাপত্তা কর্মীও মোতায়েন করেছেন,
কোষ্ট গার্ড, পুলিশ, আনসার বাহীনির পাশাপাশি রয়েছেন নৌ-পুলিশও কিন্তু
সম্প্রতি সরজমিনে নৌ-পুলিশ ফাঁড়ীতে গিয়ে দেখা যায় যে, মাতারবাড়ী দক্ষিণ
রাজঘাট এলাকায় সিসিডিবি আশ্রয় কেন্দ্রে ক্যাম্প হিসাবে ব্যবহার করছে।
ক্যাম্পের চতুর্পাশে বসতবাড়ী হওয়ায় ময়লা আবর্জনা ও খোলা টয়লেটের দুর্গন্ধে
নোংরা পরিবেশে থাকতে হচ্ছে তাদের। এ বিষয়ে মাতার বাড়ী ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ নিউজ সিটিজি কে বলেন, নৌ পুলিশ মাতার
বাড়ীর জনগনের কোন কাজে আসছেনা, তাহা আমি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।
মাতারবাড়ী নৌ-পুলিশ ফাঁড়ীর আইসি, এস আই নুরুল আবছার বলেন, ফাঁড়ীতে জনবল সংকট এবং আমাদের নিজস্ব নৌ-যান না থাকায় অভিযান পরিচালনা করতে সমস্যা হচ্ছে , আর ক্যাম্পের চার পাশে ময়লা আবর্জনা ও খোলা টয়লেট থেকে যে ভাবে দুর্গন্ধ ছড়াচ্ছে তা থেকে বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরো বলেন আমরা ভাড়া করে ইঞ্জিন চালিত যে বোট নিয়ে নদীতে অভিযান পরিচালনা করি তা সব গুলো পুরাতন এবং অনেকটা জরাজীর্ন অবস্থায় এ কারনে দ্রুত গতিতে অভিযান স্থলে পৌছা সম্ভব হচ্ছে না।
তাই সাধারন ও সচেতন মহল মনে করেন , নৌ পুলিশকে শক্তিশালী করে আইন শৃংখলা রক্ষায় আরো গতি আনতে হবে।

No comments:
Post a Comment