Tuesday, November 21, 2017

কক্সবাজার-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী মুহিবুল্লাহ ,

কক্সবাজার-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী মুহিবুল্লাহ ,
নিজস্ব প্রতিবেদক ঃ
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ মহেশখালী-কুতুবদিয়া আসনে আলহাজ¦ মোহাম্মদ মুহিবুল্লাহ কে জাতীয় পার্টির প্রার্থী হিসাবে ঘোষনা করেছেন পার্টির চেয়ারম্যান সাবেক সফল রাষ্ট্রপতি হোসেইন মোহম্মদ এরশাদ। গত ১৮ নভেম্বর ১৭ ইং তারিখ জাতীয় পার্টির চেয়ারম্যানের স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তা জানানো হয়। পত্রে আরো জানা যায়, মহেশখালী কুতুবদিয়া আসনের উপজেলা সমুহে জাতীয় পার্টি ও সকল অঙ্গ সংগঠনের সর্বস্থরের কমিটি সমুহ গঠন, পুণঃগঠন বা শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় ব্যাবস্থাও তিনি গ্রহন করবেন। আর এ বিষয়ে সার্বিক সহযোগিতা করার জন্য জেলা জাতীয় পার্টিকে নির্দেশনা ও দিয়েছেন। উল্লেখ্য যে তিনি দীর্ঘদিন ধরে মহেশখালী কুতুবদিয়ার তৃনমুল কর্মীদের সাথে যোগা যোগ রক্ষ করে জাতীয় পার্টিকে একটি শক্তিশালী সংগঠনে পরিনত করেছেন। আলহাজ¦ মোঃ মুহিব্বুল্লাহ একজন কর্মীবান্ধব নেতা হিসাবে সকলের কাছে সমাদৃত এবং সাধারন মানুষের মন জয় করার দারুন ক্ষমতা রাখেন।প্রিয়ভাষী এ নেতা সাংগঠনিক দক্ষতা আর সাধারন মানুষের সাথে সখ্যতাই তার বিপুল জনপ্রিয়তার কারন। পার্টির গোপন জরিপ আর বিভিন্ন মাধ্যমে নেওয়া তথ্যের উপর ভিত্তি করে পার্টির চেয়ারম্যান তাকে মনোনয়ন নিশ্চিতে সহায়তা করেন বলে জানান বিশ^স্ত সুত্র। উল্যেখ্য যে আলহাজ¦ মোহাম্মদ মুহিবুল্লাহ একজন সাবেক ছাত্র নেতা, সাবেক কক্সবাজার জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক ও বর্তমানে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। গত ২০ নভেম্বর পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে পার্টির চেয়ারম্যান আলহাজ¦ হুসেইন মুহম্মদ এরশাদ, কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী জি এম কাদের এর উপস্থিতিতে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ও জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলদার নিজ হাতে আলহাজ¦ মোহাম্মদ মুহিবুল্লাহ‘র হাতে মনোনয়ন নিশ্চিতের পত্রখানা তুলে দেন।

No comments:

Post a Comment