
কুষ্টিয়ার
সদর উপজেলার ত্রিমোহনী এলাকায় সহকর্মীর ছুরিকাঘাতে রকি মণ্ডল (২৩) নামের
এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। গতকাল
বুধবার রাত সাড়ে ১০টায় শহরতলির ত্রিমোহনী এলাকার হিসাব পারটেক্স কোম্পানির
গেটে এ ঘটনা ঘটে। নিহত রকি মণ্ডল ত্রিমোহনীর এইচএনএস প্রেশারকুকার
কোম্পানির কর্মচারী এবং মিরপুর উপজেলার তালবাড়ীয়া গ্রামের আনিস মণ্ডলের
ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে চন্দন নামের একজনকে আটক করা হয়েছে। কেন এই
হত্যাকাণ্ড ঘটেছে, সেটা খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া
জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
No comments:
Post a Comment