চট্টগ্রামে
র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবী করেছে
র্যাব। নিহতের নাম মোহাম্মদ মহিম ওরফে মহিন (৩৬)। আজ বৃহস্পতিবার ভোররাত
চারটার দিকে নগরের পাঁচলাইশ থানার রাজগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে বলে র্যাব
জানায়। র্যাব কর্মকর্তার দাবী, নিজের সহযোগীদের গুলিতে মহিম নিহত হয়েছেন।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) মিমতানুর রহমান
সাংবাদিকদের জানান, রাজগঞ্জ এলাকায় মহিমকে ধরতে গেলে তাঁর সহযোগীরা
র্যাবের ওপর হামলা চালায়। এ সময় আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়।
তখন মহিমের সহযোগীরা পালিয়ে যায়। মহিমের লাশ পড়ে থাকতে দেখে র্যাব। তিনি
বলেন, নিজের সহযোগীদের গুলিতে মহিম নিহত হয়েছেন। র্যাবের দাবি, ঘটনাস্থল
থেকে দুটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। মহিমের বিরুদ্ধে নগরের
পাঁচলাইশসহ বিভিন্ন থানায় খুন, ডাকাতি ও অস্ত্র আইনে ১৮টি মামলা আছে।
মহিমের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
No comments:
Post a Comment