Thursday, November 30, 2017

নোয়াখালীতে ইজিবাইক চাপায় কলেজ ছাত্রী নিহত

নোয়াখালীতে ইজিবাইক চাপায় এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। বৃহস্প্রতিবার সকাল ৭টার দিকে মাইজদী মর্ডাণ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। জানাগেছে নোয়াখালী মহিলা কলেজের ছাত্রী আনিসা আনাম প্রাইভেট পড়তে যাওয়ার পথে মাইজদী মর্ডাণ হাসপাতালের সামনে একটি ইজিবাইক (অটোরিকশা) তাকে চাপা দেয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আনিসা চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পূর্ব মানিকরাজ গ্রামের আলী আহমদের মেয়ে । সে নোয়াখালী মহিলা কলেজ হোস্টেলে থেকে পড়া লেখা করে আসছিল।

No comments:

Post a Comment