Saturday, December 23, 2017

রাজধানীতে ইস্পাত কারখানায় বিস্ফোরণে দগ্ধ ৭

রাজধানীর শ্যামপুরে একটি ইস্পাত কারখানায় বিস্ফোরণের ঘটনায় সাত জন দগ্ধ হয়েছে। আহতদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত দেড়টার দিকে কারখানাটিতে ভাঙারির জিনিস গলানোর কড়াই বিস্ফোরিত হলে এ দুর্ঘটনা ঘটে।
বিস্ফোরণে নজরুল, গাফফার, আহমেদ আলী, জামাল, সোহেল, রমজান ও শামীম নামে সাত শ্রমিক দগ্ধ হয়। এরমধ্যে নজরুল, গাফফার ও আহমেদ আলী চিকিৎসাধীন আছেন। অন্যদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। নজরুলের শরীরের ১৫ শতাংশ এবং গাফফার ও আহমেদ আলীর শরীরের ১২ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, রাত আড়াইটার সময় ৭ জনকে হাসপাতালে আনা হয়। এরমধ্যে ৩ জনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

No comments:

Post a Comment