
নারায়ণগঞ্জের
রূপগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’রিয়াদ হাসান শরীফ নামে একজন
নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত রিয়াদ ডাকাত দলের সর্দার ছিল। এ সময় দুই
পুলিশ সদস্যও আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার কাঞ্চন সেতু এলাকায়
মদনপুর-ভুলতা-জয়দেবপুর সড়কে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত রিয়াদ হাসান
শরীফ উপজেলার মাঝিপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে। ঘটনাস্থল থেকে চারটি
গুলিসহ একটি বিদেশি পিস্তল, একটি চাপাতি ও একটি ছোরা উদ্ধার করেছে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই মফিজুল ইসলাম জানান, ভোরে
মদনপুর-ভুলতা-জয়দেবপুর সড়কে একটি মালবাহী ট্রাকে ৮-৯ জনের দল ডাকাতির
চেষ্টা চালায়। পরে বিষয়টি টহল পুলিশের নজরে আসে এবং তারা প্রতিহতের চেষ্টা
চালায়। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি
করলে ডাকাত রিয়াদের ঘটনাস্থলে মৃত্যু হয়। তবে অন্য ডাকাতরা পালিয়ে যায়। এ
ঘটনায় দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন। তাদের নারায়ণগঞ্জ সদর হাসপাতালে
চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাস্থল থেকে আলামিন ও আনিস নামে দুজনকে আটক করা
হয়েছে বলে জানান এসআই।
No comments:
Post a Comment