Thursday, December 28, 2017

কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় ফেরি চলাচল বন্ধ

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার ভোর থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ীঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া জানান, কুয়াশার কারণে মাঝ পদ্মায় তিনটি ফেরি আটকা পড়েছে। ভোর থেকে হঠাৎ করে কুয়াশা পড়তে থাকলে বন্ধ রাখা হয় ফেরি চলাচল। এ ছাড়া কাঁঠালবাড়ীঘাটে কয়েকটি ফেরি আটকা পড়ে আছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানান আব্দুস সালাম।

No comments:

Post a Comment