
ইয়েমেনের
সাবেক প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহকে বিশ্বাসঘাতকতার কারণে হত্যা করা
হয়েছে বলে দাবি করেছে হুথি বিদ্রোহীরা। সালেহ নিহত হওয়ার ঘটনাকে সৌদি
নেতৃত্বাধীন সামরিক জোটের বিরুদ্ধে নিজেদের জয় বলে উল্লেখ করেছে তারা।
সোমবার হুথিদের হামলায় নিহত হন সালেহ। আল মাসিরাহতে প্রচারিত এক বক্তব্যে
হুথি নেতা আবদুল মালিক আল হুথি দাবি করেন, সালেহর বিশ্বাসঘাতকতার কারণেই
তার যোদ্ধারা সালেহকে হত্যা করেছে। এ ঘটনাকে ‘ঐহিতাসিক’ ‘অসাধারণ’ ও ‘বড়
অর্জনের দিন’ উল্লেখ করে ইয়েমেনের নাগরিকদের অভিনন্দন জানান মালিক। তার
দাবি, এটি এমন একটি দিন যে দিনে বেইমানির ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতা ব্যর্থ
হয়েছে। এ দিনটিকে আগ্রাসী বাহিনীর জন্য অন্ধকার দিন হিসেবে অভিহিত করেন
মালিক। আলজাজিরা জানায়, সালেহর নাম উল্লেখ না করে মালিক বলেন, তিনি সাবেক
প্রেসিডেন্টের সঙ্গে সৌদি জোটের যোগাযোগের কথা জানতেন। এ ব্যাপারে সালেহকে
বেশ কয়েকবার সতর্কও করা হয়েছিল বলে জানান তিনি। মালিক দাবি করেন, হুথিদের
বিরুদ্ধে সালেহ সমর্থকদের উত্থান ইয়েমেনকে হুমকির দিকে ঠেলে দিয়েছিল।
কিন্তু তিন দিনেই তা ঠেকানো সম্ভব হয়েছে।
No comments:
Post a Comment