
ইসরাইলের
তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ফিলিস্তিনি প্রেসিডেন্ট
মাহমুদ আব্বাসকে টেলিফোনে ট্রাম্প এ কথা জানান বলে জানিয়েছেন ফিলিস্তিনি
কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু রুদেইনেহ। টেলিফোনে আব্বাস ট্রাম্পকে
হুশিয়ার করে দেন যে, এ ঘোষণা হবে বিপজ্জনক এবং এর বিরুদ্ধে তিনি বিশ্ব
নেতাদের শরণাপন্ন হবেন। জেরুজালেমে মার্কিন দূতাবাস সরিয়ে নেয়া হলে তাকে
ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়া হবে। এটা মুসলিম বিশ্ব মানবে না।
জেরুজালেম মুসলিমদের কাছে অত্যন্ত পবিত্র স্থান। ওআইসির সভাপতি এবং
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান ট্রাম্পকে হুশিয়ার করে বলেছেন,
জেরুজালেমে মার্কিন দূতাবাস মুসলিমদের জন্য চরম সীমা। ট্রাম্প এ ঘোষণা
দিলে তিনি ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন এবং ওআইসির বিশেষ শীর্ষ
সম্মেলন ডাকবেন।
No comments:
Post a Comment