Tuesday, December 5, 2017

সিসিডিবি‘র উপরে আস্থা রাখতে চায় মহেশখালীর অধিগ্রহণকৃত জমির ক্ষতিগ্রস্ত জনগণ


নিজস্ব প্রতিবেদক ঃ
মাতারবাড়ী কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র (এম ইউ এস সি পি) নির্মাণ প্রকল্প (সওজ অংশ)পুনর্বাসন কাজের বাস্তবায়নকারী  সংস্থা সিসিডিবি‘র উপর উক্ত প্রকল্পের জন্য মহেশখালী‘র অধিগ্রহণকৃত জমির মালীকরা পুর্ন আস্থার কথা বলেছেন। সিসিডিবি‘র বদরখালী আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে গত ৩ ডিসেম্বর বিকাল ৩.০০ ঘটিকায় দক্ষিণ রাজঘাট সরকারী প্রাঃ বিদ্যালয়ে ফোকাস গ্রুপ‘র এক মিটিংয়ে এ আস্থার কথা বলেন স্থানিয় ক্ষতিগ্রস্থ ব্যাক্তিগন । মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার মাহাম্মদ উল্লাহর সভাপতিত্ব অনুষ্টিত উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবি-এম ইউ এস সি পি এর, টিম লিডার আতিকুর রহমান খান, ডাটাবেজ ম্যানেজার জনাব হাবিবুল্লাহ মন্ডল, জেন্ডার স্পেশালিষ্ট গুলনাহার রানা, ও বদরখালী আঞ্চলিক কার্যালয়ের সুপারভাইজার জনাব ওমর ফারুক। শুরুতেই উপস্থিত ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের প্রশ্ন করার সুযোগ প্রদান করা হয়।

উপস্থিত ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ মাসুম হোসেন, আবু বক্কর সিদ্দিক, নুরন্নবী, জাহাঙ্গীর হোসেন । বক্তাগন তাদের বক্তব্যে উক্ত প্রকল্পে যে সকল ব্যক্তিরা ক্ষতিগ্রস্থ হবেন তাদের ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে প্রশাসনিক কোন প্রকার হয়রানির স্বীকার, ক্ষতিগ্রস্থ ব্যক্তিসহ মহেশখালী এলকার যোগ্য লোকদের অগ্রাধীকার ভিত্তিতে প্রকল্পের কাজে সুযোগ দেওয়া, ক্ষতিগ্রস্থ এলাকার শুধু জমির মালীক নয় উক্ত জায়গাকে ঘিরে সকল প্রকার পেশা ও শ্রেনির লোকদের ক্ষতিপুরন সহ ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের ন্যায্য পাওনা যথাসময়ে প্রদান করার জন্য অনুরোধ জানান। প্রকল্পে ক্ষতিগ্রস্থ ব্যক্তিবর্গের কর্মসংস্থানের সুযোগ প্রদানের জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান। উপরোক্ত প্রশ্নের আলোকে সিসিডিবি-এম ইউ এস সি পি- এর টিম লিডার জনাব আতিকুর রহমান খান সিসিডিবির পুনর্বাসন কাজের যাত্রা লগ্ন থেকে স্বচ্ছতার সহিত বিভিন্ন প্রকল্পে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণের ন্যায্য পাওনা প্রদানের উজ্জ্বল দৃষ্টান্ত তুলে ধরেন। তিনি বলেন যে, আমাদের পুনর্বাসন কার্যক্রম মাঠ পর্যায়ে একগুচ্ছ  দক্ষ কর্মকর্তা ও কর্মী দ্বারা পরিচালিত হয়, যারা প্রতিনিয়ত ক্ষতিগ্রস্থ এলাকায় বিচরণ করে প্রতিটি ক্ষতিগ্রস্থ ব্যক্তির সার্বিক নথিপত্রের সত্যতা যাচাইয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্থ ব্যক্তিকে সনাক্ত করে থাকেন। এক্ষেত্রে কোন প্রকারের অসদুপয় অবলম্বনের সুযোগ নেই। তিনি আরো বলেন যে, প্রকল্প কর্র্তৃক প্রদত্ত ক্ষতিপূরণের চেক ক্ষতিগ্রস্থ এলাকায় স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে প্রদান করা হবে। এবং সকল প্রকার ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের ক্ষতিপূরণের অর্থ নিজ নামীয় ব্যাংক চেকের মাধ্যমে প্রদান করা হবে।

তিনি উপস্থিত জনসাধারণকে প্রতিশ্রুতি দেন যে, উক্ত প্রকল্পে আর্থিক লেনদেনের ক্ষেত্রে কোন প্রকার উৎকোচ আদান প্রদান করার সুযোগ নেই। এতে উপস্থিত সর্বসাধারণ টিম লিডার মহোদয়ের প্রুতিশ্রুতিকে করতালির মাধ্যমে সাধুবাদ জানান এবং সিসিডিবির কর্মকর্তা ও কর্মচারীদের কাজের ভূয়সী প্রসংশা করেন। সভাপতি জনাব মাহমুদুল্লাহ মাষ্টার তার সমাপনি বক্তব্যে সিসিডিবি-এম ইউ এস সি পি বদরখালী আঞ্চলিক কার্যালয়ের পুনর্বাসন কার্যক্রমের সাথে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের প্রসংশা করে  তিনি বলেন আমার অঞ্চলে প্রতিটি মানুষ ন্যায্য ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে যেন কোন প্রকার হয়রানী ও বিলম্ব না হয় এবং সকল প্রকার ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের সঠিক তথ্যের ভিত্তিতে সনাক্ত করা হয়, প্রকল্পের বিভিন্ন কর্মে তাদের কর্মসংস্থানের সুযোগ দানের জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান। অত:পর উপস্থিত সকলকে প্রকল্পের কাজে সার্বিক সহযোগিতা করার অনুরোধ জানান। এর আগে একই ধরনের আর একটি মিটিং কালারমারছড়া ইউনিয়নের বড়–ুয়া পাড়া বাজারস্থ এলকায় ডাঃ আলমগীরের সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে ও এলকার গন্যমান্য ব্যাক্তি সহ ক্ষতিগ্রস্থ ব্যাক্তিগন উপস্থিত ছিলেন।     

No comments:

Post a Comment