
যুক্তরাষ্ট্রের
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা কৌশলে পাকিস্তানকে
রীতিমতো অপমান করেছেন। ৬৮ পৃষ্ঠার এ কৌশলপত্রে পাকিস্তান প্রসঙ্গে মাত্র
একটি অনুচ্ছেদ বরাদ্দ রেখেছেন ট্রাম্পে। তাতে আবার পাকিস্তানকে প্রতি বছর
অর্থ সাহায্যের জন্য খোটা দিয়ে দেশটি যুক্তরাষ্ট্রের কথা শুনতে বাধ্য বলে
অপমানজনক মন্তব্য করা হয়েছে। ট্রাম্প বলেন, আমরা পাকিস্তানকে একটি বিষয়
পরিষ্কার করে বলতে চাই- আমরা তাদের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক রাখতে চাই। এ
কারণে তাদের ভূমি ব্যবহার করে সন্ত্রাসবাদ ছড়িয়ে দেয়ার যে কোনো কার্যক্রম
তাদের প্রতিহত করতে হবে। আর সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপও তারা
সহযোগিতা করতে বাধ্য।
কারণ এর জন্য ওয়াশিংটন প্রতি বছর তাদের মোটা অংকের
টাকা দেয়। এদিকে ট্রাম্পের ঘোষণার পরিপ্রেক্ষিতে নিজেদের অবস্থান জানিয়েছে
পাকিস্তান। দেশটির জিও নিউজের ক্যাপিটাল টক অনুষ্ঠানে সেনা মুখপাত্র মেজর
জেনারেল আসিফ গফুর বলেন, পাকিস্তান আমেরিকার টাকা নয়, সন্ত্রাসের বিরুদ্ধে
যুদ্ধে আত্মত্যাগের স্বীকৃতি চায়। তিনি আরও বলেন, আমেরিকা পাকিস্তানকে এখন
পর্যন্ত ৫০ বিলিয়ন ডলার দিয়েছে নিজেরই স্বার্থে। পাকিস্তানের সেনা মুখপাত্র
দাবি করেন, পাকিস্তান সন্ত্রাসের বিরুদ্ধে পয়সার জন্য যুদ্ধ করছে না।
নিজেদের দায়িত্ব মনে করেই করছে। মেজর জেনারেল গফুর আরও বলেন, এখন
আফগানিস্তানের যুদ্ধ আর পাকিস্তানে হতে দেয়া হবে না। কারণ সন্ত্রাসের
বিরুদ্ধে যুদ্ধ পাকিস্তানের ওপর আরোপ করা হয়েছিল। এখন পাকিস্তানও নিজের
স্বার্থ দেখবে। পাকিস্তান দ্বিতীয়বার আফগান যুদ্ধে জড়াবে না।
No comments:
Post a Comment