![]() |
| ওবায়দুল কাদের |
উন্নয়নকাজের
জন্য দুর্ভোগ মেনে নিতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার বেলা সোয়া ১১টার
দিকে রাজধানীর গাবতলীতে বিআরটিসি বাস ডিপো ও যাত্রীসেবা অ্যাপ ‘কতদূর’-এর
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক বলেন, যানজটের জন্য কিছুই করার নেই। মেট্রোরেলসহ বিভিন্ন
উন্নয়নকাজের জন্য কিছু দুর্ভোগ মেনে নিতে হবে। তিনি বলেন, বিআরটিসি
দুর্নীতি ও হয়রানিমুক্ত হবে। যাত্রীসেবার মানোন্নয়নসহ হয়রানিমুক্ত পরিবহন
সেবার কাজ চলছে। ওবায়দুল কাদের বলেন, বাস সংকট ব্যাপক। এ কারণে ৬০০ বাস
আমদানির প্রক্রিয়া চলছে। শিগগিরই টেন্ডার হবে।

No comments:
Post a Comment