Monday, December 25, 2017

রাজশাহীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

রাজশাহীতে ছেলের ছুরিকাঘাতে নওশের আলী (৫২) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনার পর নিহত নওশেরের ছেলে রাসেল আলীকে (৩০) পুলিশ গ্রেফতার করেছে। রাসেলের বাড়ি জেলার পবা উপজেলার বাগধানি গ্রামে। রোববার বিকেলে উপজেলার তেঘর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে ভোররাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার বাবা নওশের আলী মারা যান। পরে দুপুরে রামেকের মর্গে তার লাশের ময়নাতদন্ত করা হয়। এ ঘটনায় নিহত নওশের আলীর ছোট ছেলে মনির হোসেন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মামলার এজাহারের বরাত দিয়ে পবা থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী জানান, শনিবার সকালে রাসেল তার স্ত্রীকে মারধর করেন। বিষয়টি জানতে পেরে তার বাবা তাকে বকাঝকা করেন। এতে ক্ষিপ্ত হয়ে রাসেল তার বাবাকে ছুরি দিয়ে আঘাত করেন। এরপর পরিবারের অন্য সদস্যরা আহত নওশের আলীকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোররাতে তার মৃত্যু হয়। পরে অভিযান চালিয়ে রাসেল আলীকে গ্রেফতার করা হয়। ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল তার বাবাকে ছুরিকাঘাতের বিষয়টি স্বীকার করেছেন। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

No comments:

Post a Comment