
সুনামগঞ্জের
বিশ্বম্ভরপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে দশটি দোকার পুড়ে ছাই হয়ে গেছে। খবর
পেয়ে সুনামগঞ্জ থেকে দমকল বাহিনী গিয়ে এক ঘণ্টার প্রচেষ্ঠায় রাত সাড়ে
১০টার টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে অগ্নিকান্ডের স্টেশনারি,
মোবাইল, ল্যাপ-তোষক, মনিহারী, সিগারেট, লৌহজাত, ডিজেল দোকানসহ বিভিন্ন
পণ্যের ১০টি দোকান ও দোকানের সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, অগ্নিকান্ডে তাদের প্রায় অর্ধ কোটি
টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জানা যায়, রোববার রাত ৯টার দিকে বিশ্বম্ভরপুর
বাজারের মসজিদ মার্কেটে সাধু মিয়ার দোকান থেকে এ আগুনের সূত্রপাত ঘটে।
বৈদ্যুতিক সট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দমকল
বাহিনীর কর্মকর্তা। মালামাল পুড়ে তাদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।
তবে সুনামগঞ্জ ফায়ার সার্ভিস বিভাগের স্টেশন অফিসার মো. সোলায়মান আহমদ
যুগান্তরকে বলেন, অগ্নিকান্ডে ৮টি দোকান পুড়ে ১৫ থেকে ২০ লাখ টাকার
ক্ষয়-ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা ধারনা করছেন। এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে
সুনামগঞ্জ-৪ আসনের (জাপা দলীয়) এমপি পীর ফজলুর রহমান মিসবাহ রাতেই
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মার্কেট এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত
ব্যবসায়ীদের খোঁজ-খবর নিয়েছেন এবং তাদের সম্ভব সব ধরনের সহায়তার আশ্বাস
দিয়েছেন। এসময় বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস, থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মনির হোসেনসহ জেলা ও উপজেলা জাতীয় পার্টির
নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment