
নওগাঁর
আত্রাই উপজেলা থেকে দুই নব্য জেএমবি সদস্যকে আটক করেছে থানা পুলিশ। সোমবার
রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের কাইসাবাড়ী ব্রিজের পাশ থেকে
তাদের আটক করা হয়। আটকরা হলেন, উপজেলার নওদুলি গ্রামে রফিকউল্লাহের ছেলে
রবিউল ইমলাম অরুফে রিপন (৩২) এবং ভরতেঁতুলিয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে
পারভেজ (২৫)। আত্রাই থানার ওসি মোবারক হোসেন বলেন, তারা দু'জন জেএমবির নব্য
সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে কাইসাবাড়ী ব্রিজের পাশে অভিযান পরিচালনা করে
পুলিশ। এসময় বিপুল পরিমাণ জিহাদী বইসহ তাদের আটক করা হয়। আটককৃতদের
জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে।
No comments:
Post a Comment