Saturday, December 30, 2017

কক্সবাজারস্থ চৌফলদন্ডী সমিতির আত্মপ্রকাশ


সভাপতি-বেলাল, সম্পাদক-মিজান
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারে অবস্থানরত সদরের চৌফলদন্ডী এলাকার সকল ব্যক্তিকে ঐক্যবদ্ধ আর স্বার্থ রক্ষাকে সামনে রেখে একটি ঐক্যবদ্ধ সমিতি গঠন  করার লক্ষে গতকাল ২৯ ডিসেম্বর বিকাল ৩ টায় শহরের রেড ক্রিসেন্ট সোসাইটির মিলনায়তনে অনুষ্টিত হয়। উক্ত সভা এস এম ছৈয়দুল করিমের সঞ্চালনায় ও মৌঃ জামাল হোছাইনের কোরান তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া  অনুষ্টানে সভাপতিত্ব করেন চৌফলদন্ডী এলকার সবার শ্রদ্ধাষ্পদ শাহাজাহান মুনির । পরিচিতি পর্ব শেষ করে চৌফলদন্ডী সমিতির প্রয়োজনিয়তা ও সম্ভাব্যতা নিয়ে বক্তব্য রাখেন সুনিল কান্তি দে, বদিউল আলম আমির, মোহাম্মদ জকরিয়া, বেলাল উদ্দিন বেলাল, ফোরকান মাহমুদ, মিজানুর রহমান, মোঃ ইসমাইল, এছারুল করিম, আবুল কালাম, মোঃ আলম, মোঃ ইব্রাহীম, ও নারায়ন কান্তি দে । সভায় মহান মুক্তিযুদ্ধে শহীদ ও চৌফলদন্ডী এলাকার সকল মৃত গন্যমান্য ব্যক্তিদের স্মরনার্থে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়। মুক্ত আলোচনায় উপস্থিত চৌফলদন্ডীবাসী কক্সবাজারস্থ চৌফলদন্ডী সমিতি গঠনের উপর গুরুত্ব আরোপ করা হয়। গঠনকে গতিশীল ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আংশিক কার্যকরী কমিটি গঠন করা হয়। উক্ত নির্বাচিত কমিটি হলো, কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকার প্রকাশক ও প্রধান সম্পাদক এবং বিশিষ্ট ব্যবসায়ী বেলাল উদ্দিন বেলাল কে সভাপতি, ফোরকান মাহমুদকে সহ-সভাপতি, মিজানুর রহমানকে সাধারন সম্পাদক, এস এম ছৈয়দুল করিম কে যুগ্ন-সাধারন সম্পাদক ও মৌঃ জামাল হোছাইনকে অর্থ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষনা করেন সভার সভাপতি। উক্ত কমিটি আগামী মিটিং’র আগে কক্সবাজারে অবস্থানরত চৌফলদন্ডীবাসীকে সাথে নিয়ে পুর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা সিদ্ধান্ত গ্রহণ করেন। সমিতি গঠনের জন্য সম্মতি প্রকাশ সহ একাত্বতা ঘোষনা করেন এড. অধ্যাপক নুরুচ্ছবি, হাছান মুরাদ, মন্জুর আলম ও শহিদুল ইসলাম শহিদ।
সভায় উপস্থিত সকলের মতামতের বিত্তিতে চৌফলদন্ডী অরক্ষিত উপকূল এলাকায় দ্রুত বেডিবাধ নিমার্ণ জেলা প্রশাসক বরাবরে স্বারকলিপি প্রধান ও চৌফলদন্ডীকে মাদকের আগ্রসন থেকে মুক্ত করতে স্বরাষ্ট্রমন্ত্রনালয় বরাবরে স্বাকলিপি প্রধানের  সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
একই সাথে কক্সবাজার পৌর শহরে অবস্থানরত চৌফলদন্ডীবাসীদের সাথে যোগাযোগ বৃদ্ধি, সংগঠনের সদস্য ফরম পূরণ করার মাধ্যমে কক্সবাজারস্থ চৌফলদন্ডী সমিতিকে এগিয়ে নিতে সকলের প্রতি অনুরোধ করেন সংগঠনের সভাপতি/সাধারণ সম্পাদক

No comments:

Post a Comment