
ট্রাম্পের
জেরুজালেম ঘোষণার প্রতিবাদে শনিবার কুয়েতের রাজধানী কুয়েত সিটিতে বিরল এক
বিক্ষোভে অংশ নিয়েছেন বিপুলসংখ্যক মানুষ। কর্তৃপক্ষও এই বিক্ষোভের অনুমতি
দেয়। খবর এএফপির। জাতীয় সংসদের বাইরে ইরাদা স্কয়ারে সমবেত বিক্ষোভকারীরা
‘জেরুজালেম ফিলিস্তিনের শ্বাশত রাজধানী’ এবং ‘সন্ত্রাস আমেরিকার ব্যবসা’
লেখা ব্যানার বহন করেন। ইসলামপন্থীসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং নাগরিক
সমাজের সংগঠন এই বিক্ষোভের আয়োজন করে। ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন
নেতানিয়াহুর ছবিতে ‘ওয়ান্টেড’ বা একে ধরিয়ে দিন লেখা একটি পোস্টারে আগুন
দেয় একজন বিক্ষোভকারী। তবে কর্তৃপক্ষ আমেরিকার দূতাবাসের কাছে বিক্ষোভের
অনুমতি দেয়নি। বিক্ষোভকারীরা ট্রাম্পের সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানান।
বুধবার জেরুজালেম ইস্যুতে বিশেষ অধিবেশনে বসবে কুয়েতের সংসদ।
No comments:
Post a Comment