
প্রেমের
প্রস্তাবে সাড়া না দেয়ায় সুনামগঞ্জের দিরাইয়ে বাসায় ঢুকে এক স্কুলছাত্রীকে
হত্যা করেছে এক বখাটে। শনিবার রাতে উপজেলার সাকিতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মুন্নি আক্তার (১৮)। দিরাই বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার
এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল তার। অভিযুক্ত বখাটে ইয়াইয়া একই এলাকার
জামাল উদ্দিনের ছেলে।
নিহতের পরিবার জানায়, শনিবার রাত ৮টার দিকে বাসায়
ঢুকে মুন্নিকে তলপেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় বখাটে ইয়াহিয়া। অতিরিক্ত
রক্তক্ষরণে ঘটনাস্থলেই মুন্নির মৃত্যু হয়। মুন্নির মা রাহেলা বেগমের
অভিযোগ, ইয়াহিয়া অনেক দিন ধরে মুন্নিকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। রাজি
না হওয়ায় তার মেয়েকে উত্ত্যক্ত করত সে। নিরাপত্তার জন্য মেয়ের সঙ্গে
প্রতিদিন স্কুলে যাওয়া-আসা করতেন। এর পরও মেয়েকে খুন হতে হল। দিরাই থানার
ওসি গোলাম মোস্তফা যুগান্তরকে বলেন, লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর
হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় এখনও মামলা হয়নি। অভিযুক্ত
যুবককে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি।
No comments:
Post a Comment