
ফ্ল্যাট
বিক্রিতে রেজিস্ট্রেশন খরচ কমানোর দাবি জানিয়েছে আবাসন খাতের সরকার
স্বীকৃত একমাত্র সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব
বাংলাদেশ (রিহ্যাব)।
রোববার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ
দাবি জানায় সংগঠনটি। সংবাদ সম্মেলনে রিহ্যাবের পক্ষ থেকে বলা হয়,
রেজিস্ট্রেশন খরচসহ আরও আনুষঙ্গিক খরচ আবাসন খরচকে বাড়িয়ে দিচ্ছে। ফলে
গ্রাহকদের অধিক খরচে ফ্ল্যাট কিনতে হচ্ছে। এতে অনেকের মধ্যে অনাগ্রহের
সৃষ্টি হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে আবাসন খাত। রিহ্যাব নেতাদের দাবি-
রেজিস্ট্রেশন খরচসহ অন্যান্য খরচ কমিয়ে আনলে গ্রাহক সৃষ্টি সহজ হবে, যা
আবাসন খাতকে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সাহায্য করবে। সংবাদ
সম্মেলনে রিহ্যাব সভাপতি লিয়াকত আলী ভূঁইয়াসহ, নেতৃবৃন্দ ও সাংবাদিকরা
উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment