
ভারতের
রাজস্থান রাজ্যে একটি যাত্রীবাহী বাস সেতু থেকে নদীতে পড়ে অন্তত ২৭ যাত্রী
নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত পাঁচজন। শনিবার সকালে রাজ্যের ডাবি
এলাকার কাছে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির। একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা
পিটিআইকে জানান, রাজ্যের সাওয়াই মাধোপুর জেলার বানাস নদীদে একটি বাস পড়ে
যাওয়ার ঘটনায় ২৭ জন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনার খবর পেয়ে উদ্ধার
অভিযান চালাতে পুলিশ ঘটনাস্থলে গেছে। আহতদের সাওয়াই মাধোপুর হাসপাতালে নেয়া
হয়েছে।
No comments:
Post a Comment