
ক্রিকেট
খেলাকে কেন্দ্র করে বরিশালে আহত স্কুলছাত্র আবির দাসকে বাঁচানো যায়নি।
শনিবার ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায়
১৪ বছরের কিশোরটি মারা গেছে। আবির দাসের বাবা জয় দাস ছেলের মৃত্যুর খবর
নিশ্চিত করেছেন। আবির বরিশাল নগরীর আছমত আলী খান ইন্সটিটিউট থেকে এই বছর
জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে
ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ওই এলাকার বাবুলের ছেলে ও সহপাঠী মিরাজের সঙ্গে
আবিরের দ্বন্দ্ব হয়। এ দ্বন্দ্বের এক পর্যায়ে মিরাজ আবিরকে ফলপট্টি
মন্দিরের সামনে ব্যাট দিয়ে মাথায় আঘাত করে। এতে আবির গুরুতর আহত হয়ে পড়লে
তাকে উদ্ধার করে প্রথমে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা
হয়। এরপর অবস্থার অবনতি ঘটলে তাকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে
শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় আবিরের মৃত্যু হয়। এ বিষয়ে জানতে চাইলে
বরিশাল কোতয়ালী মডেল থানার সেকেন্ড অফিসার সত্যরঞ্জন খাসকেল জানান, বিষয়টি
সম্পর্কে এখন পর্যন্ত আমি অবগত নই। তবে খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
No comments:
Post a Comment