Thursday, December 28, 2017

আর্জেন্টিনার বন্দরে বিস্ফোরণে কর্মী নিহত

আর্জেন্টিনার একটি বন্দরে বিস্ফোরণে বন্দরটির এক কর্মী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় বুধবার এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। খবর রয়টার্সের। বিস্ফোরণের পর থেকে চীনের কোম্পানি সিওএফসিও ইন্টারন্যাশনালের মালিকানাধীন ওই বন্দরের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হয়েছে।
তবে বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। ঘটনার পর উন্নত ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে বৃহস্পতিবার থেকে ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বন্দরটির শ্রমিক ইউনিয়নগুলো। কোম্পানিটি এক বিবৃতিতে বলেছে, সিওএফসিও ইন্টারন্যাশনাল ড্রোসারিওর পুয়ের্তো হেনেরাল সান মার্তিনে তাদের বন্দরের লোডিং অংশে একটি বিস্ফোরণ ঘটেছে। এতে এক কর্মী নিহত ও আটজন আহত হয়েছেন।

No comments:

Post a Comment