
দিনাজপুরের
বিরল পৌরসভা ও রাজারামপুর ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল
৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। বিরল পৌরসভায়
প্রথমবারের এই নির্বাচনে ৯ ওয়ার্ডের ৯টি কেন্দ্রে ৮ হাজার ৯৯৮ ভোটার গোপন
ব্যালটে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে ৪ হাজার ৫৯৫ পুরুষ ও ৪
হাজার ৪০৩ মহিলা ভোটার। এখানে মেয়র পদে ৮ জন, কাউন্সিলর পদে ৪২ জন ও
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে
বিরল উপজেলার ১২নং রাজারামপুর ইউনিয়ন পরিষদেও ৯ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ
করছেন ১০ হাজার ৯৩৫ ভোটার। এই ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, মেম্বার পদে ৩৫
ও মহিলা মেম্বার পদে ৮ প্রার্থী ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন। এদিকে সকাল ৮টা
থেকে ভোটকেন্দ্রগুলোতে দেখা গেছে ভোটারদের লম্বা লাইন। প্রথমবারের মতো এ
নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রগুলোতে
উপস্থিত হয়েছেন। দিনাজপুর জেলা নির্বাচন কর্মকর্তা জাকিয়া সুলতানা জানান,
পৌরসভা ও একটি ইউপি নির্বাচন কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা
নেয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে ৫ জন অস্ত্রধারীসহ ২০ জন পুলিশ ও আনসার সদস্য
দায়িত্ব পালন করছেন। ৩টি কেন্দ্রের সমন্বয়ে বিজিবি ও র্যাবের একটি করে দল
টহল দিচ্ছে। ৬ নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বসহ
আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছেন।
No comments:
Post a Comment