
বাংলাদেশ বিমানবাহিনীর দুইজন মহিলা পাইলট
ফ্লাইট লেফটেন্যান্ট নাইমা হক এবং ফ্লাইট লেফটেন্যান্ট তামান্না-ই-লুৎফী
প্রথমবারের মত মহিলা পাইলট হিসাবে কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োগ
পেয়েছেন। রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অপারেশনাল পাইলট হিসাবে শান্তিরক্ষা মিশনে
অংশগ্রহণ বাংলাদেশ বিমানবাহিনী তথা দেশের একটি উল্লেখযোগ্য ঘটনা যা
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। এই ঘটনা নারীর
ক্ষমতায়নের ক্ষেত্রেও একটি মাইলফলক।
No comments:
Post a Comment