
বাংলাদেশ
বিমানবাহিনীকে আরও শক্তিশালী করে তুলতে নতুন দুটি বিমানঘাঁটি প্রতিষ্ঠার
ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘বরিশাল ও সিলেটে নতুন
দুটি বিমানঘাঁটি স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। আমার বিশ্বাস, এসব
কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ বিমানবাহিনী আরও শক্তিশালী হবে এবং
বিমানবাহিনীর সক্ষমতা বাড়বে।’ আজ রোববার সকালে যশোরে বাংলাদেশ
বিমানবাহিনীর একাডেমি প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি
কুচকাওয়াজে ৭৪তম বাফা কোর্সে এবং ডিরেক্ট এন্ট্রি ২০১৭ কোর্সের মোট ৭৯ জন
ফ্লাইট ক্যাডেটকে কমিশন প্রদান করেন। সেখানেই তিনি এসব কথা বলেন।
কমিশনপ্রাপ্তদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘নিজেদের কখনো সাধারণ মানুষ
থেকে বিচ্ছিন্ন ভাববে না। তাদের মুখে হাসি ফোটাতে সব সময় চেষ্টা করবে।
সততা, একাগ্রতা এ নিষ্ঠার সঙ্গে তোমাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবে।
তোমরা নিজেদের এমনভাবে গড়ে তুলবে, যাতে দেশ-জাতির আকাঙ্ক্ষা পূরণে যথাযথ
ভূমিকা রাখতে পারো। প্রশিক্ষণ শেষ করার পর আজ থেকে শুরু হচ্ছে তোমাদের
বৃহত্তর কর্মজীবন।’ বেলা ১১টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী যশোর বিমানবাহিনীর
বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটিতে হেলিকপ্টারে করে নামেন। তিনি সেখানে
রাষ্ট্রপতি কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন। কমিশনপ্রাপ্ত ক্যাডেটদের মধ্যে
ফ্লাইট ক্যাডেট মির্জা মো. জুবায়ের হোসেন ৭৪তম ফ্লাইট ক্যাডেট কোর্সের সেরা
চৌকসের কৃতিত্বের জন্য ‘সোর্ড অব অনার’ এবং উড্ডয়ন প্রশিক্ষণের জন্য
‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি’ লাভ করেন। সার্ভিস প্রশিক্ষণ কৃতিত্বের
জন্য ফ্লাইট ক্যাডেট শাহরিয়ার তানজীম ‘কমান্ড্যান্টস ট্রফি’ পেয়েছেন।
গ্রাউন্ড ব্রাঞ্চে সেরা কৃতিত্বর জন্য ফ্লাইট এস এম শহীদুল ইসলাম
‘বিমানবাহিনী প্রধান ট্রফি’ লাভ করেন।
No comments:
Post a Comment