খালেদা
জিয়া দুর্নীতিবাজ নন- তা দুদকে গিয়ে বিএনপিকে প্রমাণ করতে বলেছেন আওয়ামী
লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার আওয়ামী লীগ
সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে
তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য খণ্ডনে
বিএনপি মহাসচিব যে দাবি করেছেন, সেটা আষাড়ে গল্প। এটাই তাদের আসল চরিত্র।
দুদকে গিয়ে প্রমাণ করুন আপনাদের নেত্রী (খালেদা জিয়া) দুর্নীতিবাজ নন।
পদ্মাসেতু ও মেট্রোরেল প্রকল্পে দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে না পারলে
বিএনপির বিরুদ্ধে মামলা করা হবে বলেও হুশিয়ারি দেন আওয়ামী লীগ সাধারণ
সম্পাদক। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক
ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক খালিদ
মাহমুদ চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রমুখ।
No comments:
Post a Comment