
বঙ্গোপসাগরে
সৃষ্ট লঘুচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এ কারণে তিনটি সমুদ্রবন্দর ও
কক্সবাজার উপকূলকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সাগর উত্তাল
থাকায় উপকূলে জেলেদের স¦জনদের মধ্যে বেড়ে গেছে আতঙ্ক। নিম্নচাপের প্রভাবে
উপকূলীয় উপজেলা পাথরঘাটায় শুক্রবার দিবাগত রাত থেকে বৃষ্টি শুরু হয়। হালকা
শীতের মধ্যে এমন বৃষ্টিতে বিপাকে পড়েছেন কর্মমুখী মানুষ। এদিকে সৃষ্ট
লঘুটাপটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় গভীর সমুদ্রে মাছ ধরারত তিন শতাধিক
ট্রলার ঝুকির মধ্যে রয়েছে। যা এখন পর্যন্ত ফিরে আসেনি। ট্রলার মালিক সমিতি ও
শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মোবাইল নেটওয়ার্কের আওতায় থাকা ট্রলারগুলোকে
আবহাওয়া বার্তা পৌছানো হয়েছে এবং দ্রুত কূলে ফিসের আসার জন্য তাগিদ দিয়েছে।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী
বলেন, ইতোমধ্যে কয়েক শ' ট্রলার কূলে ফিরে এসেছে। এখনো তিন শতাধিক ট্রলার
গভীর সমুদ্রসহ সুন্দরবনের কাছাকাছি রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে
বলা হয়েছে, গভীর নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল
মেঘমালার সৃষ্টি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং
সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। দেশের
সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
No comments:
Post a Comment