
ভারতের
উত্তরখণ্ডের জসপুরে ডাইনোসরের মতো দেখতে একটি মৃত প্রাণীর সন্ধান পাওয়া
গেছে। যার হাড়গোড়ে এখনও মাংস বিদ্যমান। ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা
হয়েছে, জসপুরের একটি পরিত্যক্ত সাবস্টেশনে নমুনাটি পাওয়া যায়। গত ৩৫ বছর
ধরে এ বৈদ্যুতিক সাবস্টেশনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
২৮ সেন্টিমিটার
লম্বা মৃত প্রাণীটি দেখতে অবিকল ছোট আকারের ডাইনোসরের মতো। বিজ্ঞানীদের
বর্ণনায় এ ধরনের ডাইনোসর ৬৫ মিলিয়ন বছর আগেই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে।
তবে নমুনাটি নিয়ে উত্তরখণ্ডের বন সংরক্ষক ড. পরাগ মধুকর এখনও কোনো
সিদ্ধান্তে উপনীত হতে নারাজ। বিশ্লেষণের জন্য নমুনাটিকে কুমাউন
বিশ্ববিদ্যালয়ে ডিএনএ ও বয়স নির্ধারণে কার্বন পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
ড. পরাগ মধুকর এক বিবৃতিতে বলেন, এ প্রাণীটি ডাইনোসর কিনা তা জানতে আমাদের
অপেক্ষা করতে হবে। স্থানীয় সংবাদমাধ্যমে ভারতের জীবাশ্মবিদ্যার অধ্যাপক ড.
আরায়ান কুমার বলেন, এটি অসম্ভব। প্রাগৈতিহাসিক প্রাণীর এমন মাংসসংবলিত
নমুনা এভাবে সংরক্ষিত থাকা অসম্ভব।
No comments:
Post a Comment