
রাজধানীর
শাহবাগে যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ করেই একটি যাত্রীবাহী বাসে আগুন ধরে
গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। বুধবার দুপুর ১২টার দিকে শাহবাগের আজিজ
সুপার মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই মো.
মিজান বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে আজিজ সুপার মার্কেটের সামনে একটি
বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস কন্ট্রোলরুমের ডিউটি অফিসার
রাসেল শিকদার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে
আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি
বলে জানান রাসেল শিকদার।
No comments:
Post a Comment