
বিকল্পধারা
বাংলাদেশের সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, রংপুর সিটি নির্বাচন
প্রমাণ করেছে আওয়ামী লীগ ও বিএনপির জনপ্রিয়তা একেবারে তলানিতে নেমে গেছে।
শুক্রবার ঢাকার পুরানা পল্টনে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের
মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ
জনতা দল (বিজেডি) আলোচনা সভার আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্যে বি চৌধুরী
বলেন, ‘আওয়ামী লীগের জনপ্রিয়তা কোথায় নেমেছে বুঝতে পারেন? এবারের
নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছে শতকরা ২৪ ভাগ ভোট। আর বিএনপির আরও করুণ
অবস্থা। তারা পেয়েছে শতকরা ১১ ভাগ ভোট।
রংপুরের নির্বাচন দেখিয়ে দিল এ দুই
দলের জনপ্রিয়তা তলানিতে নেমে গেছে। তিনি বলেন, ‘আমরা যে জন্য মুক্তিযুদ্ধ
করেছিলাম তা পাইনি। অন্ন, বস্ত্রসহ সব মৌলিক অধিকার, জীবনের নিরাপত্তা-
একটাও দিতে পারিনি। চাল-ডাল, নুন-পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। চারদিকে লুটপাট।
জীবনের নিরাপত্তা নেই। গুম-খুন। শিক্ষায় নকলবাজি, প্রশ্ন ফাঁস, প্রাইমারি
স্কুলের প্রথম, দ্বিতীয় শ্রেণীর পরীক্ষার প্রশ্ন ফাঁস হচ্ছে। ভাবা যায়? কী
বিচিত্র দেশ এটা!’ এসএম শাহজাহানের সভাপতিত্বে আলোচনায় সভায় নাগরিক ঐক্যের
আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ
সম্পাদক খালেকুজ্জামান, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর
রহমান তালুকদার (বীরপ্রতীক), বিজেডির মহাসচিব মাহবুবুর রহমান চৌধুরী প্রমুখ
বক্তব্য দেন।
No comments:
Post a Comment