Wednesday, December 20, 2017

ইউপি মেম্বারের ২য় স্ত্রী ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী!

রংপুরের পীরগঞ্জে ইউএনও, ওসি ও ইউনিয়ন পরিষদ (ইপি) চেয়ারম্যানকে বলেও ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর বিয়ে ঠেকানো গেল না। উপজেলার শানেরহাট ইউপির এক মেম্বার পাশের ইউনিয়নে ২য় বিয়ে করেছেন। এলাকাবাসী জানায়, শানেরহাট ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য পাহাড়পুর গ্রামের মধু মণ্ডল ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী রিশা মনিকে ২য় স্ত্রী হিসেবে বিয়ে করেছেন। সোমবার রাতে উপজেলার পাঁচগাছী ইউনিয়নের এনায়েতপুর গ্রামে ওই বিয়ে হয়। শাহাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ওই ছাত্রী রফিকুল ইসলামের মেয়ে।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি অধ্যাপক (অব.) নুরুল আমিন রাজাসহ এলাকাবাসী বিয়েটি বন্ধের জন্য ইউএনও, ওসি এবং শানেরহাট ইউপি চেয়ারম্যানকে রোববার রাত ১০টা পর্যন্ত একাধিকবার মোবাইলে ফোনে জানান। তারপরও বিয়েটা হয়েছে। এ ব্যাপারে দুপ্রক সভাপতি নুরুল আমিন রাজা অভিযোগ করে বলেন, আমি বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি। আমার বিদ্যালয়ের ওই ছাত্রীর বিয়ে বন্ধের জন্য স্থানীয় প্রশাসনকে অবগত করলেও তারা শুধু দেখছি, দেখছি বলে সময়ক্ষেপণ করেছে।

No comments:

Post a Comment