Wednesday, December 20, 2017

মোবাইলে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মোবাইলে ডেকে ফিরোজ হোসেন (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে উপজেলার রতনপুর তালতলী এলাকা থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে  পুলিশ। নিহত ফিরোজ উপজেলার রতনপুর তালতলী এলাকার ইসমাইল হোসেনের ছেলে।
মৌচাক ফাঁড়ির ইনচার্জ এসআই সাইফুল আলম বলেন, মঙ্গলবার রাতে একদল দুর্বৃত্ত ফিরোজকে মোবাইলে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিকে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রাখে যায়। বুধবার সকালে তার লাশ পাওয়া গেছে। লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

No comments:

Post a Comment