Tuesday, December 12, 2017

আজ ৯৯৯ কার্যক্রম উদ্বোধন করবেন সজীব ওয়াজেদ জয়

জরুরি প্রয়োজনে আপনার পুলিশের সাহায্য দরকার। ৯৯৯ এ কল করুন। আর তাতেই মিলবে পুলিশের সাহায্য। উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও পুলিশের সহায়তা হাতের নাগালে নিয়ে আসা হচ্ছে। ওই বিশেষ নম্বরে ডায়াল করে দেশের যেকোনো জায়গা থেকে পুলিশের সাহায্য পাওয়া যাবে। পাশাপাশি থাকছে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস সেবা। এ জরুরি সেবাটি টোল-ফ্রি অর্থাৎ ৯৯৯ নম্বরে কল করা যাবে সম্পূর্ণ বিনা খরচে। এমনকি মোবাইলে ব্যালেন্স না থাকলেও কল করা যাবে। আজ মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর আবদুল গণি রোডে পুলিশ কন্ট্রোল রুমে জরুরি সেবা ৯৯৯ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) সহেলী ফেরদৌস এ তথ্য জানিয়েছেন।

No comments:

Post a Comment