
মহান
বিজয় দিবসের ৪৬ বছর পূর্তি উপলক্ষে গুলশান হেলথ ক্লাবের আলোচনা সভা ও
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮ টায় গুলশান
হেলথ ক্লাব পার্কে জাতীয় ও ক্লাবের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান
শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট শিল্পপতি যমুনা
গ্রুপের চেয়ারম্যান ও গুলশান হেলথ ক্লাবের প্রধান উপদেষ্টা বীর
মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। গুলশান হেলথ ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা
আলহাজ এম এ কাদের খানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
আছেন ক্লাবের উপদেষ্টা এটিএম এনায়েত উল্লাহ, ক্লাবের সাধারণ সম্পাদক
পারভেজ আলম স্বপনসহ ক্লাবের উপদেষ্টা অতিথিবৃন্দ। অনুষ্ঠানে আলোচনা শেষে
দেশবরেণ্য কণ্ঠশিল্পীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন
করা হয়েছে। আলোচনা সভায় ক্লাবের সদস্যদের পরিবারের স্বজনরা লাল সবুজ পতাকার
রঙে রাঙিয়ে বিভিন্ন পোশাক পরে অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়েছেন।
No comments:
Post a Comment