
আওয়ামী
লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,
স্বাধীনতার ৪৬ বছরে জাতির প্রত্যাশা অনেকটাই পূরণ হয়েছে। তবে বিজয়কে
পুরোপুরি সংহত করা যায়নি। শনিবার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান বিজয়
দিবস উপলক্ষে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। মন্ত্রী
বলেন, এখনো এ দেশে সবচেয়ে বড় বাধা সাম্প্রদায়িকতা। এই সাম্প্রদায়িকতার
বিষবৃক্ষ উৎপাটন করাই এখন আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আজ প্রত্যুষে
৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবসের সূচনা হয়। সকাল সাড়ে ৬টার
কিছু পরে সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের ফুল দিয়ে প্রথমে শ্রদ্ধা জানান
রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি ও
প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানানোর পরপরই জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন
চৌধুরী শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা
দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন।
No comments:
Post a Comment