Sunday, December 24, 2017

কক্সবাজারের কুতুবদিয়ায় সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত


নিজস্ব সংবাদদাতা ঃ
কুতুবদিয়া উপজেলায় সড়ক দূর্ঘটনায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘঠেছে গতকাল ২৪ ড়িসেম্বর (রবিবার) বিকাল সাড়ে ৪টার সময় উপজেলার বড়ঘোপ ইউনিয়নের অমযাখালী মধু পুকুর এলাকায়। নিহত স্কুল ছাত্র মোঃ আজমাইন (১২) কাইমুল হুদা সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষায় ৩য় স্থান অধিকার করেছে। সে বড়ঘোপ ইউনিয়নের ফতেহ আলী সিকদার পাড়া এলাকার তাবলরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত সহকারী শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলমের  পুত্র। প্রত্যক্ষদর্শী সুত্রে প্রকাশ,গতকাল বিকালে ফতেহ আলী সিকদার পাড়া এলাকার মৃত নূরুল ইসলামের পুত্র একরাম আলীর মালিকানাধীন কাঁটা ট্রলি নিয়ে পুতিন্যার পাড়া এলাকার মৃত আজহারুল ইসলামের পুত্র হেফাজ উদ্দিন(২৮) কালুয়ার ড়েইল এলাকায় শুকনো খড় আনতে বড়ঘোপ ইউনিয়নের অমযাখালী মধু পুকুর এলাকায় যায়। যাওয়ার সময় নিহত আজমাঈনসহ বেশ কয়েকজন শিশু গাড়িতে করে  যায়। খড় ভর্তি করে আসার সময় দূর্ঘটনার এ ঘটনা ঘঠে। কিছু দুর আসার পর ড্রাইভার হেফাজ উদ্দিন পিছনের দিকে থাকালে আজমাঈন রাস্তায় পড়ে থাকতে দেখে আজমাঈনকে উদ্ধার করে কুতুবদিয়া সরকারী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মেধাবী ছাত্র আজমাইনকে মৃত ঘোষনা করেন। এদিকে পুলিশ ড্রাইভার হেফাজ উদ্দিনকে হাসপাতাল থেকে গ্রেফতার করেন। এ ঘটনা নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রয়া সৃষ্টি হয়েছে। কেউকেউ বলছে ড্রাইভার হেফাজ উদ্দিন শিশুদের খড় ভর্তিকরার জন্য ড়েকে নিয়ে যায়। খড় ভর্তি করে আসার সময় সামনের সিটে বসানো শিশু আজমাঈন ব্রেক করলে গাড়ি থেকে ছিটকে পড়ে গিয়ে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা যায়। অন্যরা বলছে,ড্রাইভার হেফাজ উদ্দিন খড় আনতে খালি গাড়ি নিয়ে যাওয়ার সময় শিশুরা পিছন দিক দিয়ে লটকে উঠে অমযাখালী মধু পুকুর পাড়ে চলে যায়। খড় ভর্তি করে আসার সময় খড়ের উপরে থাকা শিশু আজমাঈন কোন এক সময় মাঠিতে পড়ে যায়। রাস্তায় এক লোক ড্রাইভারকে আজমাঈনের দিকে দেখিয়ে দিলে ড্রাইভার গাড়ি থামিয়ে আজমাঈনকে উদ্ধার করে কুতুবদিয়া সরকারী হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক আজমাঈনকে পরীক্ষা নিরীক্ষার পর মৃত ঘোষনা করেন। এলাকার সচেতন মহল মনে করছেন,ময়নাতদন্তের রির্পোট আসলে ঘটনার আসল রহস্য বের হবে। এ ব্যাপারে কুতুবদিয়া থানার এস আই বদিউল আলম জানায়,নিহত আজমাঈনের ব্যাপারে তদন্ত চলছে,প্রাথমিক সুরত হাল রির্পোট তৈরী পূর্বক ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। 

No comments:

Post a Comment