Sunday, December 24, 2017

টেকনাফে সীমান্ত ব্যাংকের ৯ম শাখার উদ্বোধন করলেন বিজিবি ডিজি


টেকনাফ (কক্সবাজার প্রতিনিধিঃ
সীমান্ত শহর টেকনাফে সীমান্ত ব্যাংকের নবম শাখা উদ্বোধন হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন ২৪ ডিসেম্বর রোববার রাত সাড়ে ৭ টায় ব্যাংকের এই শাখার উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, সীমান্ত ব্যাংক হচ্ছে গ্রাহকদের সীমাহীন আস্থার ঠিকানা। উন্নত ও আধুনিক সেবার মাধ্যমে এ ব্যাংক গ্রাহকদের সেবা প্রদান করবে। দেশের নিরাপত্তার পাশাপাশি আর্থ মানবতার সেবা ও গ্রামীন অর্থনীতির উন্নয়ন এই ব্যাংকের অন্যতম লক্ষ্য।
এসময় তিনি ব্যবসায়ীসহ সকলকে এ ব্যাংকের সেবা গ্রহনের আহবান জানান।
পরে তিনি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ব্যাংকের ৯ম শাখার শুভ উদ্বোধন ঘোষনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, সীমান্ত ব্যাংকের পরিচালক মুখলেছুর রহমান, টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এসএম আরিফুল ইসলাম, টেকনাফ মডেল থানার পরিদর্শক (অপারেশন) শফিউল আজমসহ বিভিন্ন পেশাজীবি, ব্যবসায়ী, ব্যাংক কর্মকর্তা ও সাংবাদিকগন।
উল্লেখ্য, সীমান্ত ব্যাংকটি বিজিবি কল্যাণ ট্রাস্ট পরিচালিত একটি ব্যাংক।

No comments:

Post a Comment